মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

জামাতে ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেলো ৩৩ কিশোর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল শহরের বায়তুল আমান জামে মসজিদে একটানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ পড়ে বাইসাইকেল পেয়েছে ৩৩ কিশোর।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে মসজিদের সামনে এক অনুষ্ঠানে কিশোরদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

শহরের আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মসজিদের ইমাম ঘোষণা দেন ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে তাহলে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে।

নামাজে অংশ নেওয়া কিশোর রুলীন রাহাত জানায়, শুধু পুরস্কারের জন্য নয়, মহান আল্লাহকে সন্তুষ্ট করতে নামাজ আদায় করেছি। তবে, পুরস্কারের ঘোষণা দেওয়ায় নামাজের প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। এখন থেকে আমরা ধারাবাহিকভাবে নামাজ আদায় করব ইনশাল্লাহ।

এ বিষয়ে মসজিদের খতিব মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, কিশোরদের নামাজের প্রতি আগ্রহ এবং নামাজ শুদ্ধ করে শেখাতে এ ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকে প্রায় ৭০ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় শুরু করে। তারা ঠিক মতো নামাজ আদায় করছে কিনা হিসাব রাখাতে প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেওয়া হতো। কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকলে তার গণনা বন্ধ করে দেওয়া হতো। প্রতিযোগিতা চলাকালীন তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক উদ্দিন এবং কার্যকরী কমিটির সদস্য ও মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ওআ/

নামাজ সাইকেল কিশোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250