শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে *** প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু *** বন্দর বিদেশিদের দিলে অর্থনৈতিক লাভ, এর প্রমাণ কেউ দেখাতে পারেনি: প্রিন্স

জি-২০ নৈশভোজে মমতার সঙ্গে দেখা হবে শেখ হাসিনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের রাষ্ট্রপতির আমন্ত্রণে আগামী শনিবার দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁর দেখা হবে। 

শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এককভাবে বৈঠকের পরিকল্পনা করেছেন। তাই শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা কম। তবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর দেওয়া নৈশভোজে তাঁদের দেখা হবে বলে মুখ্যমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানিয়েছে।

আগামী শনিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন। সম্মেলনের প্রথম দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মুর্মূর নৈশভোজের আমন্ত্রণপত্র থেকেই ভারতের নাম নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমন্ত্রণপত্রে প্রথা অনুযায়ী/ ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে লেখা ছিল ‘প্রেসিডেন্ট অব ভারত’। সেই আমন্ত্রণপত্র পান মমতাও। এরপরেই তিনি রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে ভারতের নাম নিয়ে কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন গত মঙ্গলবার। 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নিতে শনিবার দুপুরে দিল্লি যাবেন মমতা। পরদিন আবার কলকাতায় ফিরে ১২ সেপ্টেম্বর ইউরোপের উদ্দেশে রওনা দেবেন তিনি।

আর.এইচ/  আই.কে.জে

শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250