বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী *** ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার *** গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ *** গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ

জেনে নিন, শীতে বথুয়া শাক খাওয়ার ৫ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এই সময়ে সরিষা বা পালং শাকের আড়ালে আরেকটি শাক রয়েছে, সেটি হলো বথুয়া শাক। কিন্তু এই শাক সেভাবে আমাদের নজর কাড়তে পারেনি। ছোট ছোট পাতার এই শাকের রয়েছে অনেক উপকারিতা। এর স্বাদও অনন্য।

বথুয়া শাককে বলা হয় শীতকালীন সুপারফুড। নিয়মিত এই শাক খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। সেইসঙ্গে দেয় আরও অনেক স্বাস্থ্য সুবিধা। এই শাকে থাকে ফাইবার, ভিটামিন, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো কার্যকরী পুষ্টি উপাদান। যারা অল্প ক্যালোরি গ্রহণ করে পুষ্টিকর খাবার খেতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ খাবার। চলুন জেনে নেওয়া যাক শীতে বথুয়া শাক খাওয়ার ৫টি উপকারিতা সম্পর্কে-

১. কোষ্ঠকাঠিন্য থেকে উপশম

যদি হজমের সমস্যা আপনাকে কষ্ট দেয় বথুয়া নামক এই সবুজ শাক আপনাকে উপশম দিতে পারে। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং পানির উপাদান। যে কারণে বথুয়া শাক খেলে তা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই হজমের সমস্যা সারাতে আপনার খাবারের তালিকায় যোগ করুন এই শাক।

২. ওজন কমাতে সহায়ক

বথুয়া শাক ফাইবার সমৃদ্ধ, এতে ক্যালোরির পরিমাণ থাকে অনেক কম। যে কারণে বথুয়া শাক খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে আবার তাতে বাড়তি ক্যালোরি জমারও ভয় থাকে না। এর ফলে ওজন কমানোর যাত্রা সহজ হয়। তাই যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য এটি হতে পারে আদর্শ শাক।

৩. রক্ত বিশুদ্ধ করে

বথুয়া শাক খেলে তা আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এর মধ্যে থাকা বিভিন্ন উপকারী উপাদান রক্ত বিশুদ্ধকরণের কাজ করে। যে কারণে শরীর তো সুস্থ থাকেই সেইসঙ্গে পরিষ্কার এবং উজ্জ্বল ত্বক পাওয়া যায়। তাই নিয়মিত বথুয়া শাক খেলে ত্বকের উজ্জ্বলতা নিয়ে আপনাকে ভাবতে হবে না।

৪. ডায়াবেটিসে উপকারী

অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ, বথুয়া শাক ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় উপকারী। বিশেষজ্ঞরাও এ ধরনের সমস্যায় এই শাক খাওয়ার পরামর্শ দেন। নিয়মিত বথুয়া শাক খেলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। যে কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়।

৫. চুল ভালো রাখে

প্রোটিন, ভিটামিন এবং খনিজ দিয়ে ভরা বথুয়া শাক খাদ্যতালিকার একটি পুষ্টিকর সংযোজন। বিশেষ করে যদি আপনার চুল পড়ার সমস্যা থাকে। কারণ নিয়মিত বথুয়া শাক খেলে তা চুল পড়ার সমস্যা খুব সহজেই দূর করে। এটি আপনার চুল শুধু মজবুতই করে না, সেইসঙ্গে ঝলমলে ও প্রাণবন্তও করে তোলে।

এস/ আই. কে. জে/

উপকারিতা বথুয়া শাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250