শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পোড়া ক্ষত সারানোর ঘরোয়া উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রান্না করতে গিয়ে একবারও আগুনের ছ্যাঁকা লাগেনি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। ছোটখাটো পোড়া যেমন- ছ্যাঁকা লাগা, ফোসকা হওয়া কিংবা চামড়া ছিলে গেলে এসবের চিকিৎসা আপনি বাড়িতেই সেরে ফেলতে পারেন।

সেজন্য কয়েকটি উপায় জেনে নিন-

ল্যাভেন্ডার অয়েল

ল্যাভেন্ডার জীবাণুনাশক হিসেবে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি প্রদাহ কমাতে ও ব্যথা উপশমে কাজ করে।

২-৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল তুলায় নিন। এবার পোড়া অংশের চারপাশে ভালোভাবে মাখুন। ভালো ফল পেতে দিনে তিনবার এভাবে লাগান।

মধু

প্রাকৃতিক এই অ্যান্টিবায়োটিকে পিএইচ রয়েছে, যা পুড়ে যাওয়া ক্ষততে সংক্রমণ হতে দেয় না। এটি জ্বালাপোড়া কমায় ও এর অ্যান্টিঅক্সিডেন্ট দ্রুত ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে।

২ চা চামচ মধু নিন। আক্রান্ত স্থানে মেখে রাখুন। ফল পেতে দিনে তিন বার ব্যবহার করুন।

টুথপেস্ট

টুথপেস্ট এ মিন্ট থাকায় এটি পোড়া অংশের ব্যথা কমায় ও ক্ষত মসৃণ করতে সাহায্য করে।  

আরো পড়ুন : শীতে গরম না ঠাণ্ডা, কোন পানিতে গোসল করলে সুস্থ থাকবেন

মিন্টযুক্ত সাদা টুথপেস্ট নিন। ক্ষত স্থানটি ঠাণ্ডা পানিতে ধুয়ে এর চারপাশে পেস্ট মাখুন। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে দিনে তিনবার এটি করতে হবে।

টি-ব্যাগ

চা পাতায় প্রচুর পরিমাণে টনিক অ্যাসিড থাকে। যা পুড়ে যাওয়া স্থানের তাপ কমায়। এছাড়াও টি-ব্যাগ ক্ষত স্থানের ব্যথা ও যন্ত্রণা কমাতে সহায়ক ভূমিকা রাখে।

২-৩টি ব্যবহৃত টি-ব্যাগ নিন। ব্যবহারের পর ঠাণ্ডা ও ভেজা টি-ব্যাগটি আক্রান্ত স্থানের উপর রাখুন। ১০-১৫ মিনিট রাখতে গজ ব্যবহার করতে পারেন। দিনে কমপক্ষে দু’বার এভাবে করুন।

বেকিং সোডা

জীবাণুনাশক বৈশিষ্ট্য থাকায় বেকিং সোডা ক্ষত স্থানকে সংক্রমিত হতে দেয় না। এটি ত্বকের স্বাভাবিক পিএইচ ধরে রাখতে পারে, ফলে পুড়ে যাওয়ার ব্যথা ও যন্ত্রণা দ্রুত কমে যায়।

১ টেবিল চামচ বেকিং সোডা ১২ টেবিল চামচ পানিসহ ব্লেন্ড করে নিন। পেস্টটি সরাসরি ক্ষত স্থানে লাগান। ১০-১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দিনে অন্তত ২-৩ বার অনুসরণ করা আবশ্যক।  

নারিকেল তেল

নারিকেল তেল চামড়ার ভেতরে প্রবেশ করতে পারে এবং নতুন কোষ জন্মাতে সাহায্য করে। এটি ক্ষত স্থানের জ্বালাপোড়া কমাতে পারে। পুড়ে যাওয়া যন্ত্রণা ও দাগ সারাতেও সাহায্য করে।  

১-২ চা-চামচ নারিকেল তেল সরাসরি আক্রান্ত স্থানে লাগান। আপনার ত্বক এটি শুষে নেওয়া পর্যন্ত রেখে দিন। দ্রুত আরোগ্য পেতে দিনে তিনবার প্রয়োগ করুন।  

দুধ

দুধে প্রচুর পরিমাণে জিংক ও প্রোটিন থাকে যা পোড়া ক্ষত শীতল ও নিরাময় করতে দ্রুত কাজ করে।  

১/৪ কাপ ফ্রিজে রাখা ঠাণ্ডা দুধ তুলোর মধ্যে নিয়ে ক্ষত স্থানে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্যথা ও পোড়া অনুভূতি না কমা পর্যন্ত দু’ঘণ্টা পরপর এটি করুন।

ভিনেগার

ভিনেগার একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। ভিনেগারে রয়েছে অ্যাসেটিক অ্যাসিড যা প্রদাহ কমাতে ও ব্যথা উপশমের জন্য সুপরিচিত। ছোটখাটো পুড়ে যাওয়া ক্ষত কমাতে ভিনেগার ভালো ভূমিকা রাখতে পারে।

২ চা-চামচ ভিনেগার ও ২ চা-চামচ পানি একত্রে মেশান। মিশ্রণটি তুলোয় করে ক্ষত স্থানে লাগিয়ে রাখুন। দিনে ২-৩ বার এটি করতে পারেন।

তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

এস/ আই. কে. জে/ 


টিপস পোড়া ক্ষত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250