বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

জ্যোতির ক্যাপ্টেন্স নকে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজে হেরে গেলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করেই লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।আগে ব্যাট করে ১৪৫ রান করেছিল স্বাগতিকরা। এক বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা

ম্যাচ জিততে শেষ ৮ বলে দরকার ছিল ১৮ রান।  চামারি আতাপাত্তুর ১৯তম ওভারের শেষ দুই বল চার-ছক্কায় উড়ালেন নিগার সুলতানা জ্যোতি। শেষ ওভারে ইনুকা রনেওয়ারার প্রথম বলে বাউন্ডারি আদায় করে নিলেন রিতু মনি। স্ট্রাইক পেয়ে শেষটাও টানলেন তিনি। ২০১৪ সালের পর শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে হারাতে পারল বাংলাদেশের মেয়েরা। 

মঙ্গলবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৪৫ রান করেছিল স্বাগতিকরা। এক বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে পাওয়া জয়। এর আগে ২০১৮ সালে কুয়ালালামপুরে এশিয়া কাপের ফাইনালে ভারতের ১৪২ রান তাড়া করেছিল বাংলাদেশ। 

এদিন্ন দলের জয়ে সবচেয়ে বড় অবদান জ্যোতির। ৫১ বলের ইনিংসে ৭ চার, ২ ছক্কায় অধিনায়ক অপরাজিত থাকেন ৭৫ রানে।

১৪৬ রানের লক্ষ্যে শুরুটা একদম ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার শামীমা সুলতানা। আরেক ওপেনার রুবা হায়দার অভিষেকে হন ব্যর্থ। ৩ রানে দুই উইকেট হারানো দলকে টেনে তুলতে হাল ধরেন জ্যোতি।

সোবহানা মোশতারিকে নিয়ে তৃতীয় উইকেটে আনেন ৫১ রানের জুটি। ২৪ বলে ১৭ করে সোবহানা ফিরে ফেলে ম্যাচ জেতানো জুটি জমে উঠে রিতু মনি আর জ্যোতির। ৭১ রানের এই জুটিই ম্যাচ বের করে ফেলে।

২৩ বলে ৩৩ রানে অবদান রাখা রিতু একদম শেষ ওভারে আউট হলেও তখন জয়ের কিনারে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি খেলেছেন জীবনের সেরা ইনিংস। রানের চাকা কখনো ঝিমিয়ে পড়েনি তার জন্য। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বাউন্ডারি পাওয়ার পাশাপাশি স্ট্রাইক রোটেশনও ছিল দেখার মতন।

আরো পড়ুন: সেমির মহারণে আজ মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে অধিনায়ক চামারি তুলেছিলেন ঝড়। তবে তাকে অতি বিপদজনক হওয়ার আগেই ফেরায় বাংলাদেশ। নাহিদা আক্তারের স্পিনে কাবু হয়ে ২৮ বলে ৩৮ করে থামেন চামারি।

লঙ্কানদের বাকি ইনিংসে গতির সঞ্চার হয়নি বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ে। হার্শিতা সামারাবিক্রমা করেন ৪৪ বলে ৪৫, নিলাক্ষী ডি সিলভার ব্যাট থেকে আসে ২৮ বলে ২৯। এছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ফাহিমা খাতুন। ৪ ওভার বল করে এই লেগ স্পিনার ২০ রান দিয়ে নেন ২ উইকেট।

এম/



 

জয় বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250