বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

টিকটক চালু করল ইউরোপের ডাটা সেন্টার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

টিকটকের পশ্চিমা ব্যবহারকারীদের ওপর চীন সরকার নজরদারি করছে - এমন অভিযোগ দীর্ঘদিনের। সে ভয় দূর করতে ইউরোপে প্রথমবারের মতো ডাটা সেন্টার চালু করেছে টিকটক।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের ব্যবহারকারীদের তথ্য এখন থেকে আয়ারল্যান্ডের ডাবলিনের ডাটা সেন্টারে সংরক্ষিত থাকবে। আগামীতে আয়ারল্যান্ডে ও নরওয়েতে আরো একটি করে ডাটা সেন্টার চালু করা হবে। ইউরোপের ১৫ কোটি টিকটক ব্যবহারকারীর তথ্য এই তিন ডাটা সেন্টারে থাকবে।

এদিকে টিকটকের প্রতি আস্থা বাড়াতে একটি ইউরোপীয় সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানকে যাচাই-বাছাই এবং তথ্যের সুরক্ষা নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে এই চীনা অ্যাপ। এই উদ্যোগকে প্রজেক্ট ক্লোভার বলছে টিকটক। 

প্রজেক্ট টেক্সাস নামে মার্কিন যুক্তরাষ্ট্রেও এরকম কর্মসূচি পরিচালনা করে টিকটক।

দীর্ঘদিন থেকেই ইউরোপীয় সংসদ, ইউরোপীয় কমিশন ও ইইউ কাউন্সিলের সদস্যদের ফোনে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।ফোনে টিকটক অ্যাপ থাকলে তা থেকে ই-মেইল ও অন্যান্য যোগাযোগের মাধ্যমের তথ্য হাতিয়ে নিতে পারে এমন আশঙ্কা থেকে তা নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

এসকে/ 

চীন টিকটক ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র নরওয়ে আয়ারল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250