সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

ঠোঁটের কালচেভাব দূর করতে কি করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

নানা কারণের উপর ঠোঁটের রঙ নির্ভর করে। কারও কারও ক্ষেত্রে ঠোঁট কালচেভাব হয় বংশগত কারণে। কারও আবার খাওয়াদাওয়ার অভ্যাস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মতো কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। অনেকসময় ভিটামিনের অভাব থেকেও ঠোঁট কালো দেখাতে পারে। তবে নিয়মিত যত্ন নিলে ঠোঁটের কালচেভাব দূর করা যায়

কালচেভাব দূর করতে যা করবেন-

লেবুর রস: প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে। এ কারণে লেবু স্বাভাবিকভাবে কালচে ছোপ কাটিয়ে তুলতে পারে। পাতিলেবু পাতলা চাকা করে কেটে নিন, উপরে অল্প চিনি ছিটিয়ে দিন, তারপর লেবুর চাকাটা ঠোঁটে ঘষুন। মৃত চামড়া উঠে গিয়ে ভিতরের নরম ত্বক বেরিয়ে আসবে, লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে।

নারকেল তেল: ত্বকের যে কোনো সমস্যা দূর করতে নারকেল তেলের জুড়ি নেই। আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দু' একবার করলে উপকার পাবেন।

অলিভ অয়েল: ত্বক হোক বা চুল, যত্ন নিতে অলিভ অয়েলের জুড়ি নেই। ঠোঁটের কালো ছোপ দূর করতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এজন্য আধ চা চামচ চিনিতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে সপ্তাহে একদিন স্ক্রাবের মতো ঘষুন। দ্রুত ফল পাবেন।

গোলাপজল: ত্বক স্নিগ্ধ মোলায়েম রাখে গোলাপজল। এক চা চামচ মধুতে দু' ফোঁটা গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে তিন বার লাগালে উপকার পাবেন। গোলাপের পাপড়ি বেটে মাখনের সঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে দেখতে পারেন, কিছুদিনের মধ্যেই কেটে যাবে কালচেভাব।

আরো পড়ুন: মাধুরীর সুন্দর ত্বকের রহস্য কী?

বেদানা: একমুঠো বেদানা পিষে রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানিতে ধুয়ে নিন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালোভাব কমাতে পারে।

শসার রস: শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা কেটে দু' তিন চাকা থেঁতো করে নিন। এই পেস্টটা ঠোঁটে লাগিয়ে ১৫-২০মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন করলে উপকার পাবেন।

এসি/

 

ঠোঁট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250