রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

শীতে ঠোঁট ফাটা থেকে মুক্তির ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শীত শুরু হতে না হতেই ঠোট ফাটার সমস্যা শুরু হয়ে যায় অনেকের। এই সমস্যার কারণে শুধু যে আপনার সৌন্দর্যই নষ্ট হয়, তা নয়। এটি অস্বস্তিরও কারণ হয়ে দাঁড়ায়। তাই ঠোঁট ফাটা প্রতিরোধ করা জরুরি। ঠোঁটের যত্ন নেওয়ার জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। প্রয়োজন নেই তেমন কোনো খরচেরও। ঘরে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে আপনি খুব সহজেই ঠোঁটের যত্ন নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ফাটা ঠোঁট থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়-

১. এক্সফলিয়েট করুন

নরম টুথব্রাশ বা পাতলা কাপড়ের টুকরা ভিজিয়ে ঠোঁটের উপর আলতো করে ঘষে নিন। খেয়াল করবেন যেন বেশি জোরে ঘষা না লাগে। এতে ঠোঁট আরও ফেটে যাওয়ার ভয় থাকে। আলতো করে ঘষার কারণে ঠোঁটের উপরের মৃত চামড়া উঠে যাবে। সপ্তাহে অন্তত একবার এভাবে ঠোঁট এক্সফলিয়েট করুন।

২. পর্যাপ্ত পানি পান করুন

আমাদের ঠোঁটে কোনো তৈলগ্রন্থি থাকে না। যে কারণে ঠোঁট খুব সহজেই শুকিয়ে যায়। সমস্যা এড়াতে প্রচুর পানি পান করতে হবে। শীতের সময়ে অনেকে পানি পানের পরিমাণ কমিয়ে দেন। এমনটা করা যাবে না। সেইসঙ্গে ছাড়তে হবে ঘন ঘন ঠোঁট চাটার অভ্যাস। এই অভ্যাসের কারণে ঠোঁট আরও বেশি শুকিয়ে যায়।

আরো পড়ুন : মুখের অতিরিক্ত মেদ নিয়ে চিন্তিত? যেভাবে কমাবেন

৩. সানস্ক্রিন ব্যবহার করুন

বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন। কারণ সূর্যরশ্মির প্রভাবেও ঠোঁটের ক্ষতি হতে পারে। তাই মুখ মাস্কে ঢাকা থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এতে ঠোঁট সুরক্ষিত থাকবে। 

৪. লিপবাম ব্যবহার করুন

ফাটা ঠোঁটের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে লিপবাম। সেজন্য এসময় লিপবাম ব্যবহার করুন। এসপিএফ লিপবাম ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো। দিনে প্রতি দু’ ঘণ্টা পরপর লিপবাম ঠোঁটে লাগিয়ে নিন। খাওয়ার শেষে এবং মুখ ধোওয়ার পর লিপবাম লাগিয়ে নেবেন। এতে উপকার পাবেন।

৫. ঠোঁটের স্ক্রাবার, ক্রিম ব্যবহার করুন

মুখে মাখার স্ক্রাবর বা ক্রিম ঠোঁটে ব্যবহার করবেন না। ঠোঁটের জন্য আলাদা স্ক্রাবার, ক্রিম কিনতে পাওয়া যায়। সেগুলো কিনে ব্যবহার করার চেষ্টা করুন। বডি লোশন বা ময়েশ্চারাইজার ঠোঁটে না দেওয়াই উত্তম।

এস/ আই.কে.জে/

ঘরোয়া উপায় ঠোঁট ফাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250