বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

ডাবের পানি কি সবার জন্য উপকারী!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডাবের পানি খুবই স্বাস্থ্যকর। বিশেষকরে গরমে প্রখর রোদে ডাবের পানি পান করে আমরা তেষ্টা মেটাই। ডাবের জলে রয়েছে টক্সিন দূর করার ক্ষমতা। তবে ডাবের জল পান করার সঠিক সময় কী তা নিয়ে সর্বদা একটি দ্বিধা থাকে।

কেউ বলে সকালে ডাবের জল পান করা সর্বোত্তম সময়, আবার কেউ কেউ মনে করেন সন্ধ্যার সময় এটির জন্য উপযুক্ত। আবার আদৌ কি ডাবের জল সবার জন্য উপকারী?

সকালে ডাব খাওয়ার উপকারিতা:

১. থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে ডাবের জল খুবই উপকারী। সকালে ডাবের জল খেলে থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে থাকে।

২. কিডনি সুস্থ রাখতে ডাবের জল খাওয়া ভাল। এটি ইউরিনারি ট্র্যাক পরিষ্কার রাখতে সহায়ক এবং একই সঙ্গে কিডনিতে পাথর বাড়তে দেয় না। তবে সবার জন্য নয়।

৩. নিয়মিত ডাবের জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যার কারণে অনেক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

৪. যদি আপনি ওজন কমানোর জন্য চিন্তিত থাকেন, তাহলে নারকেল জল পান করা আপনার জন্য খুবই উপকারী হবে। এতে খুব কম পরিমাণে ক্যালোরি এবং অল্পই চর্বি থাকে। ডাবের জল পান করার পরে, দীর্ঘক্ষণ খিদেও লাগে না, যে কারণে সময়ে সময়ে খাওয়ার প্রয়োজন হয় না।

৫. ডাবের জল পান করা ত্বকের পুষ্টির জন্যও উপকারী। ত্বকের আর্দ্রতাও বজায় থাকে।

আরো পড়ুন: রক্তে প্লাটিলেট বাড়বে যা খেলে

কাদের ডাবের জল পান করা উচিত নয়?

১) সোডিয়ামের পাশাপাশি ডাবের জলে থাকে পটাশিয়ামও। যা কমিয়ে দিতে পারে রক্তচাপ। ফলে যাঁরা রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত ডাবের জল সমস্যা তৈরি করতে পারে।

২) ডাবের জলে ক্যালশিয়াম, পটাশিয়ামের মতো বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে। যাঁরা কিডনির সমস্যায় ভুগছেন, তাঁদের কারও কারও ক্ষেত্রে তাই খনিজ লবণের ভারসাম্য বিগড়ে যেতে পারে অতিরিক্ত ডাবের জল পান করলে। তাই কিডনির রোগীদের ডাবের জল পান করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেওয়া ভালো।

৩) ডায়াবিটিসে ভুগছেন, তাঁদের ডাবের জল পান করা উচিত কি না, তা নিয়ে মতভেদ রয়েছে। পুষ্টিবিদদের মতে, এক কাপ ডাবের জলে প্রায় ৬.২৬ গ্রাম শর্করা থাকতে পারে। যা রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে।

এসি/ আই. কে. জে/


ডাবের জল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250