বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ডায়াবেটিস রোগীদের জন্য তৈরি করুন খেজুরের কেক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

দোকানে মিলছে হরেক রকম কেক। কিন্তু ডায়াবেটিস রোগীরা চাইলেও এসব কেক খেতে পারেন না মিষ্টি হওয়ায়। আবার যারা স্বাস্থ্য সচেতন, তারাও ওজন বাড়ার ভয়ে কেক এড়িয়ে যান। 

এমন ক্ষেত্রে কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর কেক। ডায়েটে আছেন কিংবা ডায়াবেটিস রয়েছে এমন ব্যক্তিরা নিশ্চিন্তে এই কেক খেতে পারেন। চিনির বদলে খেজুর আর ময়দার বদলে আটা দিয়ে কীভাবে স্বাস্থ্যকর ডেট জ্যাগারি হোলউইট কেক বানাতে পারেন, চলুন জানা যাক-

উপকরণ-

আটা- ২০০ গ্রাম

ডিম- ৩টি

মাখন- ১০০ গ্রাম

গুড়- ১০০ গ্রাম

খেজুর- ১ কাপ

আরো পড়ুন : শীতের সকালে গরম গরম তেলের পিঠা

বেকিং পাউডার- হাফ চা চামচ

ভ্যানিলা এসেন্স- ১ টেবিল চামচ

বাদাম কুচি- ২ টেবিল চামচ

কিশমিশ- ২ টেবিল চামচ

প্রণালি-

খেজুর ২/৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে ডিম আর মাখন একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। গুড় মিশিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিন। এবার এতে আলতো করে মেশান আটা, বেকিং পাউডার, খেজুর বাটা। এরপর এই মিশ্রণে যোগ করুন ড্রাই ফ্রুটস। ওভেনটি প্রিহিট করে রাখুন। এ বার মিশ্রণটি বেকিং ট্রেতে ঢেলে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪৫ থেকে ৫০ মিনিট বেক করুন। কেক ঠান্ডা হলে স্লাইস করে কেটে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/


রেসিপি কেক ডেট জ্যাগারি হোলউইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250