শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

ডেঙ্গু বিষয়ে সচেতনতা : সম্প্রীতি বাংলাদেশ এর মশারি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

রাজধানীর কারওয়ান বাজারে রোববার (৬ আগস্ট) সম্প্রীতি বাংলাদেশ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ডেঙ্গু বিষয়ে সচেতনা তৈরির লক্ষ্যে জনগণের মাঝে মশারি বিতরণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। অনুষ্ঠানে একুশে টেলিভিশনের চিফ নিউজ এডিটর অখিল পোদ্দার, সম্প্রীতি বাংলাদেশ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ইউনিটের আহবায়ক ডা. মামুনুর রশীদ, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সাইফ আহম্মেদ, ডা. রাশেদুল হাসান সুজন, ডা. মোঃ মাসুদ আলম, আবু তালেব, আবির আহমেদ রিদওয়ান, রিফাত হাসান, নাহিয়ান লাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

মশারি বিতরণ অনুষ্ঠানে সবাইকে দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার ও এডিস মশার বিস্তার রোধে করণীয় সম্পর্কেও সচেতনতার তথ্য প্রদান করা হয়।

আইকেজে /

সম্প্রীতি বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250