মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের অতিরিক্ত প্রটোকল প্রত্যাহার

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি প্রটোকল সুবিধা বাতিল করেছে সরকার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আরব দেশগুলোর মিশন প্রধানরা এতদিন অতিরিক্ত প্রটোকল সুবিধা পাচ্ছিলেন, সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গত রোববার সরকারি এক সিদ্ধান্তে এই বাড়তি সুবিধা বাতিল করা হয়। পুলিশ বলছে, শুধু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রই নয়- নিয়মের বাইরে যেসব দেশের রাষ্ট্রদূতরা অতিরিক্ত প্রটোকল সুবিধা পেতেন, তাদের প্রত্যেকেরই অতিরিক্ত সুবিধা বাতিল করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, তাদের জন্য বাসাবাড়ি, অফিস, মুভমেন্ট, সব সময় আমরা নিরাপত্তা দিয়ে আসছি। তাদের কোনো রকম নিরাপত্তার ঘাটতি হোক সেটা আমরা চাই না। তারা যখন মুভমেন্ট করেন, তখন সামনে পেছনে প্রটেকশন গাড়ি থাকত। এর বাইরেও অতিরিক্ত আরেকটি গাড়ি থাকত। এ ছাড়া দুজন ফোর্স থাকত।

আরো পড়ুন: চারদিন পাবনায় থাকবেন রাষ্ট্রপতি

তিনি বলেন, আমাদের অন্যান্য ডিভিশনের ফোর্স ক্রাইসিসের কারণে আপাতত একটা সমন্বয় করা হয়েছে। মূল যে নিরাপত্তা পরিকল্পনা, সেটার কোনো ঘাটতি নেই। সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ফোর্সের স্বল্পতার কারণে আপাতত এ সিদ্ধান্ত।

এম এইচ ডি/ আইকেজে 

ঢাকা বিদেশি দূত প্রটোকল রাষ্ট্রদূত ঢাকা মেট্রোপলিটন পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250