রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ঢাবিতে জনস্বাস্থ্য বিভাগের যাত্রা শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৪তম বিভাগ হিসেবে পাবলিক হেলথ বিভাগের (জনস্বাস্থ্য বিভাগ) যাত্রা শুরু হয়েছে। বিভাগের চেয়ারম্যান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এমরান কবীর চৌধুরীকে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

বুধবার (১ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবনে জনস্বাস্থ্য বিভাগের উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। এমরান কবীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং জীববিজ্ঞান অনুষদের ডিন এ কে এম মাহবুব হাসান। নবপ্রতিষ্ঠিত জনস্বাস্থ্য বিভাগ থাকবে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধীন।

উদ্বোধনের পর জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের পরিচালক ফেরদৌসী কাদরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেন।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান নতুন এই বিভাগ প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, জনস্বাস্থ্য বিশ্বব্যাপী খুবই আলোচিত একটি বিষয় এবং করোনা মহামারি-পরবর্তী বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। মানুষের স্বাস্থ্যসংশ্লিষ্ট সব বিষয়ের সমন্বয়েই এই বিভাগ গঠন করা হয়েছে।

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, পরিবেশ, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে জনস্বাস্থ্য সরাসরি সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই বিভাগকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

এসকে/ 


ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন বিভাগ ৮৪তম বিভাগ পাবলিক হেলথ বিভাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250