শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

ঢাবির বিজ্ঞান-চারুকলার ভর্তি পরীক্ষার ফল সোমবার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩

#

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার (৫ জুন) প্রকাশ করা হবে। ওইদিন দুপুর ১টায় ফল প্রকাশ করা হবে।

প্রকাশের পরই ফল এ ওয়েবসাইটে দেখতে পাবেন শিক্ষার্থীরা।

রোববার (৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়েছে, সোমবার দুপুর ১টায় বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ।

আরো পড়ুন: দেশজুড়ে রেল নেটওয়ার্ক তৈরি করছে আওয়ামী লীগ সরকার: প্রধানমন্ত্রী

চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিভাগীয় শহরের পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয়। ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৫ শিক্ষার্থী আবেদন করেছিলেন।

এম/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250