বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ এমপি, প্রধান ফটকে তালা—বেড়া টপকে ঢুকে যা দেখলেন *** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

ঢাবি উপাচার্যকে কানাডা সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে কানাডা সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার লিলি নিকোলস।

মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাবি উপাচার্য কার্যালয়ে এক সাক্ষাতে তিনি এ আমন্ত্রণ জানান। এ সময় রিজাইনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য অধ্যাপক জেফ কেশেন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে কানাডার হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারে উপাচার্য আখতারুজ্জামানকে কানাডা সফরের জন্য আমন্ত্রণ জানান।

আরো পড়ুন : বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা অযৌক্তিক : তথ্যমন্ত্রী

তিনি বলেন, বাংলাদেশ এবং কানাডার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ রয়েছে। দুদেশের মধ্যে চলমান শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য কানাডার হাইকমিশনার এবং রিজাইনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসকে/ 

কানাডা ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মো. আখতারুজ্জামান সফর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250