শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’ এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল দেখা যাচ্ছে।

সোমবার (৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এ বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০.৬১ এবং মোট পাস করেছে ১১,১০৯ জন। বাকি ৮৯.৩৯ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

এতে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ১১,৪০৫০, ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১০৫৫৭, বিজ্ঞান বিভাগের জন্য মোট আসন ১৭৭৫। মানবিক বিভাগ থেকে এ পরীক্ষায় অংশ নেয় ৩৩৮০, ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ৫৪০, বিভাগের জন্য মোট আসন ৫১। ব্যবসায় বিভাগ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩৩৩, ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১০, আসন ২৫। ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ১,১৭,৭৬৩, ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১১, ১০৯, মোট আসন সংখ্যা ১৮৫১।

বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি শিক্ষার্থী তার উচ্চ মাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

তাছাড়াও, আবেদনকারী বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ

(ক) পাসকৃত শিক্ষার্থীদেরকে আগামী ১৮ জুন ২০২৩ বিকেল ৩টা হতে ৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

আরো পড়ুন: আজ থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ

 (খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ জুন ২০২৩ হতে ১৪ জুন ২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কোটার ফরম আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

(গ) ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুন ২০২৩ হতে ১২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

এম/



ঢাবি বিজ্ঞান ইউনিট ফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250