শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

তেলাপিয়া মাছ খেয়ে ৪ অঙ্গ খোয়ালেন এক নারী!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আধা কাঁচা তেলাপিয়া মাছ খাওয়ার ফলে এক নারী এক মাসে তার শরীরের চারটি অঙ্গ হারিয়েছেন। ব্যাকটেরিয়ার আক্রান্ত হওয়া লরা বারাজাস নামে ঐ মার্কিন নারীর শরীরের চারটি অঙ্গ কেটে ফেলা হয়েছে।

লরা বারাজাসে বন্ধু আনা মেসিনা জানান, বারজাস হাসপাতালে এক মাসেরও বেশি থাকার পর গত বুধবার তার চারটি অঙ্গ কেটে ফেলা হয়। ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ায় আক্রন্ত হন তিনি।

মেসিনা বলেন, এটি আমাদের সবার জন্য সত্যিই কঠিন ও ভয়ানক ছিল। এটি আমাদের কারো সঙ্গেই হতে পারত।

মেসিনা বলেন, সান জোসের একটি স্থানীয় বাজার থেকে মাছ কিনেছিলেন। সেই মাছ বাড়িতে নিজের জন্য রান্না করেছিলেন। সেই মাছ খেয়ে বারজাস অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রায় জীবন হারিয়েই ফেলেছিলেন। শুধুমাত্র শ্বাসযন্ত্রে বেঁচে ছিলেন।

মেসিনা আরও বলেন, বারাজাস হাসাপাতালে কোমায় ছিলেন। তার আঙ্গুল, পা এবং নিচের ঠোঁট কালো ছিল। সে সম্পূর্ণ বিষক্রিয়ায় ছিল এবং তার কিডনি অকার্যকর হয়েছে।

মেসিনা বলেন, বারাজাস ভিব্রিও ভালনিফিকাস সংক্রামিত হয়েছেন। এটি একটি মারাত্মক ব্যাকটেরিয়া, যা সাধারণত কাঁচা সামুদ্রিক খাবার এবং সমুদ্রের জলে পাওয়া যায়।

ইউসিএসএফ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. নাতাশা স্পোটিসউড বলেন, দুইভাবে এ ধরনের ব্যাকটেরিয়ায় সংক্রমিত হতে পারেন তিনি। প্রথমত, দূষিত কিছু খাওয়ার খেয়ে, অরেকটি হলো কাটা বা ট্যাটুর মাধ্যমে।

ওআ/


তেলাপিয়া মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250