মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

ত্রিশ বছর পর আদালত জানালো ম্যারাডোনা নির্দোষ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটি একটি করে ত্রিশটি বছর পার হয়েছে। ডিয়েগো ম্যারাডোনা নিজেও পাড়ি জমিয়েছেন অন্যলোকে। তবু ইতালির আদালতে চলেছে মামলা। আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার নির্দোষ, এমনটা প্রমাণ করতেই পার হয়ে গিয়েছে তিনটি দশক। অবশেষে ইতালির আদালত জানাল, ম্যারাডোনা নির্দোষ ছিলেন। খেলোয়াড়ি জীবনে নেপলসে থাকাকালে কখনোই কর ফাঁকি দেননি তিনি। 

জীবনের মঞ্চে আর ফুটবলের মাঠে বারবার জিতে আসা ম্যারাডোনা এবার জয় পেলেন পরপারের জগত থেকেও। রায়ের পর তার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি বলেছেন, ‘এটা শেষ হলো। আমি স্পষ্টভাবে বলতে পারি, ম্যারাডোনা কখনোই কর ফাঁকি দেননি।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনার বিরুদ্ধে অভিযোগ, ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত নাপোলিতে থাকা অবস্থায় তিনি লিখটেনস্টাইনের প্রক্সি কোম্পানি ব্যবহার করে ক্লাবের কাছ থেকে পাওয়া ইমেজ স্বত্বের কর ফাঁকি দিয়েছিলেন। ১৯৯৩ সালে এই মামলা করা হয়। এরপর থেকে টানা চলেছে বিচারিক কার্যক্রম। যদিও শেষ পর্যন্ত এ অভিযোগ প্রমাণিত হয়নি।

আরো পড়ুন : আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন যারা

অবশ্য ম্যারাডোনার বিরুদ্ধে কর ফাঁকি অভিযোগে তদন্ত শুরু হয় ১৯৯০ সালে। মোট ৩ কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগও পরবর্তীকালে সামনে আনা হয়। এরপর বিভিন্ন সময় ইতালি সফরকালে ম্যারাডোনার বেশ কিছু সম্পদও বাজেয়াপ্ত করা হয়। 

অবশ্য, এ মামলা নিষ্পত্তির আগেই ২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। তবু থামেনি মামলার কাজ। ২০২৩ সালে এসে অবশেষে নিষ্পত্তি হলো সবকিছুর। 

উল্লেখ্য, ১৯৮৪ সালে বার্সেলোনা থেকে ইতালিয়ান ক্লাব নাপোলিতে আসেন ম্যারাডোনা। তার হাত ধরেই রাতারাতি বদলে যায় নেপলস শহরের ক্লাবটি। ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ সালে নাপোলিকে লিগ শিরোপা এবং ১৯৮৮-৮৯ সালে উয়েফা কাপ জেতান এই কিংবদন্তি।

সূত্র : রয়টার্স

এস/ আই. কে. জে/ 

ম্যারাডোনা নির্দোষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250