শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

দলের সাথে এশিয়া কাপে যাচ্ছে সুজন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের ড্রেসিংরুমে নিয়মিত ছিলেন খালেদ মাহমুদ সুজন। ছিলেন দলের ম্যানেজার থেকে টিম লিডারও। বর্তমানে বিসিবির পরিচালক হিসেবেই ব্যস্ত আছেন সুজন। তবে আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারো বাংলাদেশ দলের দায়িত্বে ফিরতে যাচ্ছেন তিনি।  

বিসিবির একটি সূত্র থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এক বোর্ড পরিচালক বলেন, 'তার যাওয়ার কথা রয়েছে, এখন কোন পদে হিসেবে যাবে সেটা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। তবে সে (সুজন) যাবে।'

এদিকে মিরপুরে চলছে এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেটারদের অনুশীলন। সেই অনুশীলন দেখতে গতকাল সুজনকে দেখা গিয়েছিল মিরপুরে। যদিও অনুশীলনে এখনো ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান যোগ দেননি। বিসিবি থেকে জানা গেছে, দুই একদিনের মধ্যেই যোগ দিবেন টাইগার এই ক্রিকেটার।

আর.এইচ

খালেদ মাহমুদ সুজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250