মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

দাম্পত্য জীবনের পরিসমাপ্তি, খুশিতে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্ত্রীকে তালাক দিতে পেরে খুশিতে দুধ দিয়ে গোসল করলেন রুবেল ফকির (৩৫)। 

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, ২০২১ সালের ২৭ মে পারিবারিকভাবে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামের হাসমত আলী ফকিরের ছেলে রুবেল ফকিরের সঙ্গে একই উপজেলার কুড়াগাছা উত্তরপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে রুমি আক্তারের (৩০) বিয়ে হয়। তাদের সংসার জীবন শুরুর আগে উভয়েরই বিয়ে হয়ে ছিল এবং দুজনেররই পূর্বে সংসারেই একটি করে ছেলে রয়েছে।

রুবেল মিয়া বিয়ের পর থেকেই উভয়ের ঘরের সন্তানকে সঙ্গে নিয়ে সংসার জীবন অতিবাহিত করছিলেন। কিছুদিন যাওয়ার পর থেকেই রুবেল ফকিরের সন্তানের প্রতি অবহেলা শুরু করেন তিনি। বিষয়টি রুবেলের নজরে এলে সংসারে মনোমালিন্য শুরু হয়। এ নিয়ে কলহ দিন দিন বাড়তে থাকে। একাধিকবার শালিসি বৈঠক হলেও পরে সমাধান হয়নি।

সাম্প্রতিক সময়ে একে অপরের প্রতি নানা অভিযোগ করতে থাকেন। এক পর্যায়ে রুবেল ফকির রুমি আক্তারের সন্তানকে বাড়িতে রাখতে অসম্মতি জানায়। বিষয়টি ঘিরে তাদের দ্বন্দ্ব প্রকট হয়। নিত্য কলহে সংসারে অশান্তি নেমে আসে। অবশেষে গত রোববার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে শালিসি বৈঠক হয়।

ওই বৈঠকে রুবেল ফকির রুমি আক্তারকে এক লাখ ৩৫ হাজার টাকা দেওয়ার শর্তে তাদের দাম্পত্য জীবনের পরিসমাপ্তি হয়। শালিসি বৈঠকে রুবেল ফকির নগদ এক লাখ টাকা পরিশোধ করেন। বাকী ৩৫ হাজার টাকা দ্রুতম সময়ে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন।

এই বৈঠক শেষে রুবেল মিয়া বাড়িতে গিয়ে পানির সঙ্গে দুধ মিশিয়ে গোসল করে গোসল করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

রুবেল মিয়া বলেন, শান্তির আশায় গড়া সংসারে অশান্তি নেমে এসেছিল। শালিস, শালিস, শালিস আর ভালো লাগে না। অবশেষে উভয়ের সম্মতির ভিত্তিতে সংসারে ইতি টেনে দুধ দিয়ে গোসল করে প্রশান্তি পাচ্ছি।

ওআ/

দাম্পত্য তালাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250