শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

দুই বোনের জীবনবাজির গল্পে ঈদে আসছে ‘নিকষ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

একটি দৃশ্যে তাসনিয়া ফারিণ - ছবি: সংগৃহীত

আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে'তে আসছে ফিল্ম নিকষ।  কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হৃদিকা আরো অনেকে।

আরো পড়ুন: ‘প্রিয়তমা’র ফার্স্ট লুকে রহস্যময় শাকিব

নিজের বিবর্ণ জীবনটাকেই মেনে নিয়েছে সুলতানা। সকাল-সন্ধ্যা অফিস, বাড়ির কাজ আর ছোট দুই ভাই- বোনের ছোট্ট দুনিয়াটাতে রঙিন কোনো স্বপ্ন নেই তার। কিন্তু অসীম স্বপ্নের রঙ সুলতানার বোনের চোখে আছে ঠিকই। শহুরে আধুনিক জীবনের আকাঙ্খা আর কৈশোরের সীমা ভাঙার ই”ছা তাকে উন্মাতাল করে তোলে নিয়মিতই। তবে কে না জানে, কিছু নিয়ম ভাঙতে নেই, কিছু আলো মুছতে নেই। তাই ছোট বোনের হঠাৎ নেয়া এক সিদ্ধান্ত সুলতানার জীবন ভরিয়ে দেয় নিকষ অন্ধকারে। যে নিকষের অর্থ কষ্টিপাথর সেই নিকষই কেন হয়ে ওঠে অন্ধকারের প্রতিশব্দ? ওয়েব ফিল্ম 'নিকষ' এই ঈদে আসছে অনেকগুলো প্রশ্ন নিয়ে; আসছে সেগুলোর জবাব দিতেও। শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে'তে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250