মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

দুধ-বড়া পিঠা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

শীতের সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। এখন সবার ঘরে ঘরেই পিঠা তৈরির ধুম পড়ে গেছে। কেউ খাচ্ছেন দুধ চিতই, কেউবা ভাঁপা পিঠা কিংবা পাকান পিঠা। তেমনই সুস্বাদু এক পিঠা হলো দুধ বড়া পিঠা। চাইলে খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন জিভে জল আনা এই পিঠা। রইলো রেসিপি-

উপকরণ-

১. ময়দা

২. কোড়ানো নারকেল

৩. চিনি

৪. লবণ

৫. পানি

৬. কাজু বাদাম কুচি

৭. কিসমিস

আরো পড়ুন : ফুলকো লুচি তৈরির রেসিপি

পদ্ধতি-

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প পানি (পরিমাণ মতো) দিয়ে মেখে নরম ডো তৈরি করে নিতে হবে। তালের বড়া বানানোর জন্য যতটা নরম ডো তৈরি করা হয় সেভাবেই মেখে নিন সব উপকরণ।

দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। দুধের সঙ্গে দিতে হবে এলাচ ও দারচিনি। ফুটতে থাকা দুধের মধ্যে অল্প অল্প ময়দার ডো নিয়ে (বড়ার আকারে) দিয়ে দিতে হবে।

দুধের পরিমাণ বুঝে ময়দার মিশ্রণ দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠা নাড়া যাবে না। ১/২ বার ফুটে উঠলেই পিঠা দুধের উপর ভেসে উঠবে, তখনই চিনি ও লবণ দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে।

এরপর মেখে রাখা ময়দার ডো’তে চিনি ও লবণ দেওয়া আছে তাই দুধের মধ্যে চিনি ও লবণ দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। দুধে পিঠা দেয়ার আগে চিনি দিলে পিঠা সেদ্ধ হবে না। তাই পিঠা দেওয়ার কিছুক্ষণ পর চিনি দিতে হবে।

অল্প সময় জ্বাল দিলেই (৫/৬ মিনিট) পিঠা সেদ্ধ হয়ে যাবে ও দুধ বেশ ঘন হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে নিন। দুধ একটু পাতলা থাকতেই নামিয়ে নিন। না হলে নামানোর পর ঠাণ্ডা হলে আরও ঘন হয়ে যাবে।

এবার সার্ভিং ডিশে পিঠা নিয়ে উপরে বাদাম কুচি ও কিসমিস ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে দুধ বড়া পিঠা।

এস/ আই. কে. জে/


রেসিপি দুধ-বড়া পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250