শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

‘প্রিন্ট আগের থেকে অনেক শক্তিশালী’, নতুন ম্যাগাজিন আনলেন ভোগের সাবেক সম্পাদক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

এনিনফুলের নতুন উদ্যোগ ইই ৭২ (EE 72)-এর প্রথম প্রকল্প ৭২ ম্যাগাজিনের। ছবি: ভোগ

আঠারো মাস আগে ব্রিটিশ ভোগের প্রধান সম্পাদক পদ থেকে পদত্যাগ করার পর সেভাবে দেখা যাচ্ছিল না এডওয়ার্ড এনিনফুলকে। তবে শুক্রবার (১২ই সেপ্টেম্বর) নিজের ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশের মাধ্যমে তিনি আবারও মেধা ও প্রভাব নিয়ে মিডিয়ার কেন্দ্রে ফিরে এসেছেন। এই নতুন ত্রৈমাসিক প্রিন্ট ম্যাগাজিন এনিনফুলের উদ্যোক্তা জীবন শুরু করার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান। 

এনিনফুলের নতুন উদ্যোগ ইই ৭২ (EE 72) -এর প্রথম প্রকল্প ৭২ ম্যাগাজিনের। গত মে মাসে তার বোন ও ট্যালেন্ট এজেন্ট আকুয়া এনিনফুলের সঙ্গে এই প্রকল্প শুরু করেন। ম্যাগাজিনের মাস্টারহেডে এডওয়ার্ড এনিনফুলকে প্রধান সৃজনশীল কর্মকর্তা (Chief Creative Officer) হিসেবে উল্লেখ করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলে এনিনফুল বলেন, তিনি ‘একটি স্পর্শযোগ্য, সময়োপযোগী এবং সংগ্রহযোগ্য কিছু তৈরি করতে চান, যা ঐতিহ্যবাহী মিডিয়াকে সম্মান জানিয়ে আধুনিক গল্প বলার একটি অপ্রচলিত পন্থা গ্রহণ করে। কেউ কেউ বলে, প্রিন্ট মিডিয়া মরে যাচ্ছে, তবে আমি বিশ্বাস করি বিপরীত—প্রিন্ট এখন আগের চেয়ে শক্তিশালী এবং একটি শিল্প রূপ, যা সংরক্ষণ করা উচিত।’

প্রভাবশালী তারকাদের সঙ্গে তার ভালো সম্পর্কের জন্য এনিনফুল সুপরিচিত এবং ম্যাগাজিনের ফ্রন্ট কভার এরই একটি উদাহরণ। প্রথম সংখ্যার কভারে আছেন জুলিয়া রবার্টস, যার সাক্ষাৎকার নিয়েছেন জর্জ ক্লুনি। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জুলিয়া রবার্টস এনিনফুলকে বলেন, ‘তুমি তোমার পুরোনো চাকরি ছেড়েছিলে, তাই আমি তোমার পুরোনো চাকরিটা ছেড়ে দিলাম, এখন আমরা দুজনেই তোমার নতুন চাকরিতে আছি।’

জুলিয়া রবার্টসের ছবি দিয়ে সাজানো প্রথম সংখ্যার কভারে, ওপরের বাম কোনায় গোলাপি রঙে ৭২ লেখা এবং বাম পাশে হলুদ রঙে বিখ্যাত ২০ জন ব্যক্তির নামের তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন ফারেল উইলিয়ামস, অপরা উইনফ্রে, ইতালীয় চলচ্চিত্র পরিচালক লুকা গুআদানিগ্নো, গিনিথ প্যালট্রো এবং আমেরিকান চিত্রশিল্পী অ্যামি শেরাল্ড।

৭২ ম্যাগাজিন প্রকাশের এক সপ্তাহ পর আমেরিকান ভোগের নতুন প্রধান সম্পাদক হিসেবে ক্লোয়ে ম্যাল নিয়োগ পেয়েছেন। তিনি জুলাই মাসে অ্যানা উইন্টুরের স্থলাভিষিক্ত হয়েছেন। ম্যাল দীর্ঘদিন ধরে ভোগের সঙ্গে কাজ করছেন। তিনি বলেছেন, তিনি প্রিন্ট সংস্করণের সংখ্যা কমিয়ে বিশেষ সংগ্রহযোগ্য সংস্করণ তৈরি করবেন।

সম্প্রতি ফ্যাশন অনুরাগীরা ভোগকে খুব সাধারণ বলে সমালোচনা করেছেন। ভোগের সর্বশেষ সংখ্যায় গিগি হাদিদ এবং কেন্ডাল জেনার একসঙ্গে কভারে ছিলেন। ম্যাল বলেন, তারা লরেন সানচেজ বেজোসের ওপর একটি ডিজিটাল কভার স্টোরি প্রকাশ করেছেন, যা কিছুটা সাহসী এবং নতুন ধরনের উদ্যোগ ছিল। ম্যাল এটাকে ‘পরিকল্পিত ঝুঁকি’ হিসেবে বর্ণনা করেছেন।

পিআর পরামর্শদাতা ও লেখক মার্ক বোরকোস্কি বলেন, এনিনফুল এই নতুন প্রকল্প খুব ভালোভাবে ভেবেচিন্তে ও পরিকল্পনা করে করেছে। ২০২৩ সালের জুনে ব্রিটিশ ভোগ ছেড়ে যাওয়ার সময় এনিনফুলের বিরুদ্ধে উইন্টুরের সঙ্গে ক্ষমতার লড়াইয়ের গুঞ্জন উঠেছিল। কিছু সংবাদপত্র এনিনফুলের ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেছিল। আবার অনেকে মন্তব্য করেছিল তিনি সেই উচ্চতায় পৌঁছাননি, যেটার জন্য তাকে মূল্যায়ন করা হয়েছিল।

মার্ক বোরকোস্কি আরও বলেন, এখন মনে হচ্ছে আমরা প্রতিদ্বন্দ্বিতা ২.০-এর যুগে প্রবেশ করছি। যারা ভাবতেন এনিনফুল পথ হারিয়েছেন, তারা তার এই ফেরত আসা দেখে বুঝতে পারছেন যে তার যাত্রা এখনো শেষ হয়নি।

প্রভাবশালী, উদ্যোক্তা হওয়ার সঙ্গে নতুন দায়িত্ব আসে। আপনি আর কোনো সাম্রাজ্যের পণ্য নন। এখন আপনার দলের গুণগত মান গুরুত্বপূর্ণ। তার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে থাকবে। তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

মাস্টারহেডের অন্যান্য নাম পরিচিত লাগতে পারে, কারণ তারা অনেকেই ব্রিটিশ ভোগে এনিনফুলের অধীনে কাজ করেছেন। এর মধ্যে রয়েছেন সারা হ্যারিস। কন্ডে নাস্তে (Condé Nast) ২০ বছরের বেশি সময় কাজ করেছেন তিনি। সেই সঙ্গে আলেকজান্দ্রা শুলম্যানের অধীনে ভোগে কাজও করেন তিনি। এখন ইই ৭২-এর সম্পাদকীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সারা হ্যারিস।

তিনি বলেন, ‘এনিনফুলের সঙ্গে আবার কাজ করার সুযোগ ছিল “একটি স্বপ্নের মতো”।’ তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে একটি স্টার্টআপে যাওয়ার সবচেয়ে বড় পার্থক্য হলো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। এখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় এবং করপোরেট প্রক্রিয়ায় সময় নষ্ট করা হয় না। আমরা প্রচলিত ধারা বা ঐতিহ্যগত স্তর দ্বারা সীমাবদ্ধ নই, যা উদ্ভাবনী চিন্তাধারাকে বাধাগ্রস্ত করে। এতে আমরা সংস্কৃতির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানাতে পারি।’

৭২ ম্যাগাজিনের ১১১ পৃষ্ঠায় ফ্যাশন থেকে জীবনধারা, শিল্পও সংস্কৃতির বৈচিত্র্যময় ফিচার রয়েছে। মার্ক জ্যাকবস তার ঘুমানোর রুটিন শেয়ার করেছেন। একটি বিউটি শুটে ২৪ ডলার মূল্যের (প্রায় ১৭.৭০ পাউন্ড) টুথপেস্ট এবং একটি আনব্র্যান্ডেড ডায়াবেটিস ও ওজন কমানো ওষুধের (জেএলপি-১) পেন দেখানো হয়েছে। এ ছাড়া এনিনফুলের নিজস্ব ডিজাইনের মনক্লের (বিশ্বখ্যাত ফরাসি-ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড) কালেকশনের তিন পৃষ্ঠার ছবি রয়েছে।

এদিকে আট নির্দেশক এবং ম্যাগক্যালচারের প্রতিষ্ঠাতা জেরেমি লেসলি মনে করেন, ৭২ ম্যাগাজিনে কোনো আকর্ষণীয় কিছু নেই। তার মতে, এটি কোনো নতুন বা আকর্ষণীয় ধরনের লঞ্চ হয়নি। তিনি বলেন, আজকের সফল প্রিন্ট ম্যাগাজিনগুলো বছরে দুবার বড় সাইজে বেশি পাতা নিয়ে আসে। এসব ম্যাগাজিনে বিশেষ ধরনের প্রিন্টিং ইফেক্ট, শক্তিশালী ফন্ট ব্যবহার করা হয় এবং গ্লসি ও ম্যাট পেপারের মিশ্রণ থাকে, যা দেখতে আকর্ষণীয় হয়। এ ছাড়া, তিনি ৭২ ম্যাগাজিনে বিজ্ঞাপনের অভাবকে খুবই অবাক করা ও বিভ্রান্তিকর বলে মনে করেন।

সম্পাদকীয় স্বাধীনতা এখন কিছুটা অস্পষ্ট হয়ে উঠেছে। সম্প্রতি সেপ্টেম্বর সংখ্যার ভোগের সমালোচনা করা হয়েছিল, যেখানে এমা স্টোন শুধু লুই ভুইতোঁর (Louis Vuitton) পোশাকে ১২ পৃষ্ঠার ফটোশুটে ছিলেন। এমা স্টোন ২০১৭ সাল থেকে ফরাসি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। ভোগের পক্ষ থেকে বলা হয়, এটি সম্পূর্ণরূপে সম্পাদকীয় সিদ্ধান্ত ছিল, বাণিজ্যিক প্রভাব ছাড়া।

এদিকে উইন্টুরের পরবর্তী পদক্ষেপ নিয়ে গুঞ্জন চলতে থাকায় এবং ভোগের সংকোচনের মাঝে অনেকেই ভাবছেন হয়তো এনিনফুলের বিজয় হবে শেষ হাসি।

জে.এস/

ম্যাগাজিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250