বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৪৯০০ *** আনন্দবাজার পত্রিকার দপ্তরে হিন্দুত্ববাদীদের হামলার কারণ কী, গেরুয়া ‘গুন্ডামি’ শিরোনাম ঘিরে কেন উত্তেজনা *** পশ্চিমবঙ্গে আনন্দবাজার পত্রিকার দপ্তরে হামলা হিন্দুত্ববাদীদের *** জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তাসহ ৬০৫ জন

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান দুদক চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ।

শনিবার (৯ই ডিসেম্বর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ২১তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, এটি বৈশ্বিক সমস্যা। এজন্য দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে- উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে অনুষ্ঠেয় দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এ আলোচনা সভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বরাবরের ন্যায় এবারও রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। একইসঙ্গে দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পিকেএসএফসহ অন্যান্য এনজিওতে দুর্নীতিবিরোধী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালে এই দিনকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদ্‌যাপিত হচ্ছে।

দুদকের পাশাপাশি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ওআ/



দুর্নীতি দমন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে মস্কোর বিরুদ্ধে নতুন লড়াই শুরু জার্মানির

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250