বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৪৯০০ *** আনন্দবাজার পত্রিকার দপ্তরে হিন্দুত্ববাদীদের হামলার কারণ কী, গেরুয়া ‘গুন্ডামি’ শিরোনাম ঘিরে কেন উত্তেজনা *** পশ্চিমবঙ্গে আনন্দবাজার পত্রিকার দপ্তরে হামলা হিন্দুত্ববাদীদের *** জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তাসহ ৬০৫ জন

দেশের উন্নয়ন এগিয়ে নিতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন এগিয়ে নিতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় তিনি এই কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশ পিছিয়ে যায়। আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়েছে, আর বিএনপি পিছিয়েছে। বিএনপির দুঃশাসনে সবাই ভীত। বোমা হামলা, সন্ত্রাস, জঙ্গীবাদ—এসবই বিএনপির কাজ। জ্বালায়-পোড়াও মানুষ খুন- বিএনপির একমাত্র গুণ। এটা তারা পারে, তারা আর কিছু পারে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাতের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

ওআ/

ভোট শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে মস্কোর বিরুদ্ধে নতুন লড়াই শুরু জার্মানির

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250