শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

দেশের বাইরে পাঠানো হবে এবাদতকে!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবাদত হোসেন হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি ফিট হতে না পারায় এশিয়া কাপ দলের থেকে ছিটকে পড়েছেন টাইগার এই পেসার।

গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) তার এশিয়া কাপ দলে না থাকার খবরটি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এবাদত এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে বোলিং করতে গিয়ে পোপিং ক্রিজ থেকে ছিটকে পড়েন তিনি। তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন এই পেসার। তার চোট নিয়ে এখনো দুশচিন্তায় বিসিবি। যে কারণে এশিয়া কাপ খেলিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী এ নিয়ে বলেন, ‘চোটের পর এবাদত ছয় সপ্তাহ পুনর্বাসনে ছিল। এ সময় বেশ কয়েকবার এমআরআই করানো হয় এবং সেসব রিপোর্ট বলছে, এসিএল চোট নিয়ে এখনো দুশ্চিন্তার জায়গা আছে। আর তাই তার এশিয়া কাপে খেলা হচ্ছে না।’

এছাড়া অক্টোবরে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে এবাদতকে নিয়ে তাড়াহুড়া করতে চায় না বিসিবি, দেবাশিষ চৌধুরীর ব্যাখ্যা, ‘অক্টোবরে আইসিসি বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য পরবর্তী বড় টুর্নামেন্ট। তার আগে ইবাদতকে পূর্ণ ফিটনেস ও খেলায় ফেরাতে বিসিবি চিকিৎসার সব রকম ব্যবস্থা গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। চিকিৎসা ও পরামর্শের জন্য দেশের বাইরে যাওয়ার ব্যাপারটিও এর আওতাভুক্ত।’

এশিয়া কাপে ১৭ জনের স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, তানজিদ হাসান ও তানজিম হাসান।

আর.এইচ

এবাদত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250