বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’

দেশে ফিরেই শুটিং ব্যস্ততায় সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কানাডা ও শ্রীলঙ্কায় টানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। এক মাসের বেশি সময় পর গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন। ফিরেও এক দণ্ড বিশ্রাম নেই তাঁর। 

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে চলে গেছেন বরিশালে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরেই সাকিব ব্যস্ত হয়ে পড়েছেন দূতিয়ালি শুটিংয়ের কাজে।

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শেষে খেলেছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। এলপিএল শেষ করেই দুবাই গিয়েছেন সাকিব। ছিলেন স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে। সেখান থেকে সোমবার (২১ আগস্ট) দেশে ফিরে একটি সামাজিক কাজে ছুটে গিয়েছিলেন বরিশালে। 

সাংবাদিকদের সাকিব বলছিলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। যেহেতু সময় এত বেশি নেই। এই অল্প সময়ে সবকিছু ম্যানেজ করার একটা ওয়ে তো বের করাই লাগে। একটু ব্যস্ততা থাকে। কিন্তু ভালোই লাগে ব্যস্ততা।’ 

বরিশাল থেকে দুপুরে ঢাকায় ফিরে বিকেলে আবার রাজধানীর বনশ্রীতে একটি মুঠোফোন কোম্পানির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে সাকিবের। এমন ব্যস্ততা ভালো লাগে বলেই জানিয়েছেন টাইগার এই অধিনায়ক। 

আর.এইচ

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250