রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ হাজি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন পাঁচ হাজার ৯২০ জন হাজি। সর্বমোট ১৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস পরিচালিত ৭টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

মঙ্গলবার (৪ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত ৪২তম হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সৌদি যান মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবার হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে না পারায় দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।

এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৭০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৪ জন, নারী ১৬ জন।

ওআ/

হাজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250