বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

নতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

প্রতীকি ছবি

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে সবসময় নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। অনেক আগেই চালু করা হয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন। চ্যাট লক অপশনও রয়েছে।

এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। তাই গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ হ্যাকারদের দৌরাত্ম্য সর্বত্র। সেই চিন্তা করেই বিভিন্ন সময় একাধিক ফিচার এনেছে। এবার এই নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি ব্যবহারকারীকে ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। যদিও এটা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ই-মেইল ভেরিফিকেশন নাও করতে পারেন। যারা অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তা চান তারা চাইলে এটি করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আপাতত এই ফিচার নিয়ে কাজ চলছে। শুধু নিরাপত্তার স্বার্থেই এই ফিচার আসছে তা কিন্তু নয়। মনে করুন রাস্তায় বের হয়ে মোবাইল হারিয়ে ফেলেছেন। ফলে পুরনো হোয়াটসঅ্যাপে লগইন করা বেশ জটিল। কিন্তু ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করতে পারবেন হোয়াটসঅ্যাপে।

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250