রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

নতুন মুদ্রানীতিতে সুদহারের সীমা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয়মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বহুল আলোচিত ৯ শতাংশ সুদহার সীমা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদহারের সঙ্গে ৩ শতাংশ সুদ যোগ করতে পারবে ব্যাংক। এর ফলে বর্তমানে সুদহার দাঁড়াবে ১০ শতাংশের মতো।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার রোববার নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।

নতুন মুদ্রানীতিতে বাড়ানো হয়েছে নীতি সুদহার। রেপোর সুদ ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬ দশমিক ৫০ করা হয়েছে। রিভার্স রেপোর সুদ ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে ৪ দশমিক ৫০ শতাংশ।

অনুষ্ঠানে গভর্নর বলেন, ২০২০ সালে ব্যাংক ঋণে ৯ শতাংশ সুদহারের সীমা আরোপ করা হয়েছিল রাজনৈতিক সিদ্ধান্তে। রাজনৈতিক নেতৃত্বকে বুঝিয়ে তা প্রত্যাহার করা সম্ভব হয়েছে।

মুডিসের রেটিং কমানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভূ-রাজনৈতিক কারণে আমাদের ঋণ মান কমিয়েছে মুডিস। ২০১২ সালে প্রথম তারা যখন রেটিং দিয়েছিল তখন দেশের রিজার্ভ ছিল অনেক কম। আমদানি, রপ্তানিসহ অর্থনীতির আকার এতো বড় ছিল না। সে তুলনায় এখনকার অবস্থা অনেক ভালো, অথচ মান কমিয়ে দিল। সুতরাং বিদেশি বিনিয়োগে এই রেটিংয়ের কোনো প্রভাব পড়বে না।

আই. কে. জে/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250