রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল *** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্তের নির্দেশ ডিএমপির *** প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, কালবেলা বিকৃত সংবাদ প্রচার করছে: ইশরাক *** আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি: ইশরাক *** রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি *** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ

২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের চূড়ান্ত তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৭ নভেম্বর থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়) ১৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা https://bpsc.gov.bd ওয়েবসাইটে এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে গত ১৯ মে ৪

৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষায় অংশ নেয়নি ৭৮ হাজার ৮০৩ জন প্রার্থী।

আরো পড়ুন: যমুনা গ্রুপ নিয়োগ দেবে, ২৫ বছর হলেই আবেদন

এই বিসিএসের প্রিলিমিনারি ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়।

সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জন নেওয়া হবে।

এসি/ আই.কে.জে/


বিসিএস লিখিত পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250