রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’ শিরোনামে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এতে তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধাওয়া করতে দেখা গেছে।

ঢাকার গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযান’ চলাকালে এটি ধারণ করা বলে ভিডিওতে দাবি করা হয়। আজ শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিমন্ত্রী নিজে ভিডিওগুলো প্রকাশ করেন।

ভিডিওতে আগ্নেয়াস্ত্রের কিছু অংশ ঝাপসা করে দেওয়া হয়েছে। এতে দেখা যায়, ইশরাকসহ কয়েকজন একটি গাড়ি থেকে নেমে একদল লোককে ধাওয়া করছেন।

এ সময় ইশরাক ও আরেক ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। একপর্যায়ে ওয়াকিটকিতে কথা বলতে বলতে ইশরাককে ‘দাঁড়া’ বলে চিৎকার করতে শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর কথা হবে বলেও তাকে বলতে শোনা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, সেখানে উপস্থিত আরেক ব্যক্তি কয়েকজনের দিকে আগ্নেয়াস্ত্র তাক করছেন। তিন এক ব্যক্তিকে লাথি মারেন। ইশরাকের সঙ্গে থাকা কয়েকজন অন্তত তিনজনকে আটক করেন। অন্য একটি ভিডিওতে পুলিশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে, এমন দৃশ্য দেখা যায়।

ইশরাকের ফেসবুক পোস্ট অনুযায়ী, গেন্ডারিয়া রেললাইনের কাছে ‘মাদকের আস্তানা’ লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাকের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রীর দেহরক্ষী পুলিশকে জানান, কয়েকজন মাদকসেবীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টহল দল পাঠাই। সেখান থেকে ছয় জনকে আটক করা হয়েছে।’

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা ইশরাকের হাতে আগ্নেয়াস্ত্র দেখেছিলেন কি না জানতে চাইলে ওসি বলেন, তিনি সেখানে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসা করেছিলেন। তবে তারা কেউই প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র দেখেননি বলে তাকে জানিয়েছেন। ওসি আরও বলেন, ‘তবে ভিডিওতে তার হাতে অস্ত্র আমিও দেখেছি।’

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, জীবন বা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি হলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যেতে পারে। তবে অন্যদের মধ্যে ভয় বা অস্বস্তি তৈরি হয়, এমনভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিষিদ্ধ।

২০২৫ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি আত্মরক্ষার জন্য তার লাইসেন্সে অন্তর্ভুক্ত আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার করতে পারেন।

নীতিমালায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীরা ইউনিফর্ম ছাড়া জনসমক্ষে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে পারবেন না।

ইশরাক হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250