মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শূন্য হওয়া নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। 

ইসি সচিব বলেন, ২৩তম কমিশন সভায় নাটোর-৪ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী আগামী মাসের ১১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তারের সই করা গেজেটে বলা হয়, জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করায় নাটোর-৪ আসনটি শূন্য হয়েছে। 

এদিকে সংবিধান অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে তার নব্বই দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এরইমধ্যে শূন্য ঘোষণার গেজেট ইসিতেও পৌঁছেছে বলে জানা গেছে। গত ৩০ আগস্ট আসনটি শূন্য হওয়ায় পরবর্তী নব্বই দিন ধরলে এই আসনে উপ-নির্বাচন সম্পন্ন আগামী ২৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, আগামী ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে। আর বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। এরই মধ্যে কমিশনের কাছে উপ-নির্বাচনের নিয়ে নথি উপস্থাপন করা হয়েছে। আলোচনার পর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।

গত ২৬ আগস্ট নাটোরে একটি সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়লে আব্দুল কুদ্দুসকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনে আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন।

এসকে/ 

উপনির্বাচন ভোটগ্রহণ আওয়ামী লীগ ইসি তফসিল বীর মুক্তিযোদ্ধা নাটোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250