বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

নাস্তায় মোতিচুর লাড্ডুর মজাদার পরোটা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকে লাড্ডু খেতে পছন্দ করেন। টাটকা টাটকা লাড্ডু খাওয়ার পর কখনো কখনো দুই তিন পিস রয়ে যায় ফ্রিজের কোনায়। এদিকে আবার বিকেলের নাস্তায় চায়ে মজাদার কিছু থাকা চাই। এমন পরিস্থিতিতে খুব সহজে বানিয়ে নিতে পারেন মতিচুর লাড্ডুর পরোটা। জেনে নিন রেসিপি-

উপকরণ -

পরিমাণমতো গমের আটা,

পরিমাণমতো ময়দা ,

২ থেকে তিনটা মতিচুর লাড্ডু,

১ টেবিল চামচ ঘি, 

প্রয়োজন অনুযায়ী তেল,

এক চিমটি লবণ, 

প্রয়োজন অনুযায়ী পানি।

আরো পড়ুন : দুধ-ডিম ছাড়াও তৈরি হবে মজাদার কেক

মোতিচুর লাড্ডু পরোটা তৈরির পদ্ধতি - 

গমের আটা, ময়দা, স্বাদ অনুযায়ী লবণ আর ঘি মিশিয়ে নিন ভালো করে। এবার অল্প অল্প পানি দিয়ে আটা মাখতে থাকুন। নরম করে মাখবেন। আটার ডো ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। মতিচুর লাড্ডু গুঁড়ো করে নিন। আটা মাখা চার-পাঁচ ভাগে ভাগ করে লেচি কেটে নিন। লেচির মধ্যে কিছুটা লাড্ডুর গুঁড়ো দিয়ে পরোটার আকারে বেলে নিন। 

এরপর তাওয়া গরম করে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভালোভাবে ভেজে নিন। গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত পরোটার দু'দিক ভাজতে থাকুন। ভালোভাবে ভাজা হয়ে গেলে পরোটার উপর ঘি মাখিয়ে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/

রেসিপি মোতিচুর লাড্ডু পরোটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250