শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

নিজেকে আরো বেশি লজ্জাহীন, নির্ভীক বললেন পূজা ভাট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিগ বসের ঘরে পা রাখেন বলিউডের জনপ্রিয় নির্মাতা মহেশ ভাটের কন্যা অভিনেত্রী পূজা ভাট। সদ্যই শেষ হওয়া ‘বিগ বস ওটিটি টু’ আসরে সেরা ৫ জনে জায়গা করে নেন তিনি। 

কেমন ছিল পূজার জন্য বিগ বসের অভিজ্ঞতা? ভারতীয় সংবাদমাধ্যমের এমন এক প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী জানান, ‘‘এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। আমার মনে হয়, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল।’’

কেন অংশ নিয়েছিলেন এই প্রতিযোগীতায়, সেটা জানিয়ে পূজা বলেন—‘আমাকে অনেকেই বারণ করেছিল বিগ বসে অংশ না নিতে। তবে আমার এমন কিছু করতে ইচ্ছে হয়েছিল, যা আমাকে হয় ডুবিয়ে দিবে নয়তো ভাসাবে। অনেক মানুষ আমাকে না করেছিল।

বলেছিল, এই শো’তে অংশগ্রহণ করলে আমি লোকের চোখে খারাপ হয়ে যাবো। কিন্তু আমি তাদের কারো কথাই শুনিনি। আমার মধ্যে একটা জেদ ছিল যে এবার অংশ নিতেই হবে।’

এ প্রতিযোগিতায় অংশ নিয়ে পূজার জীবনে অনেক কিছু বদলে গেছে। বিষয়টা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। পূজার ভাষ্য—‘‘আমার মনে হয়, ‘বিগ বস’-এ আসার পর আমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরো খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই।’’

আরো পড়ুন: জন্মদিনে খোলামেলা পোশাকে শ্রাবন্তী

বিগ বসের চূড়ান্ত পর্বে বাদ পড়েন পূজা। কিন্তু প্রতিযোগীতা থেকে বেরিয়ে এসে একবারের জন্যও ‘বিগ বস’ নিয়ে খারাপ কিছু বলেননি তিনি। উল্টো জানিয়েছেন, বাবা মহেশ ভাটের অনুরোধে বিগ বসের ঘরে যেতে রাজি হয়েছিলেন। আর আজ যখন ফিরেছেন, তখন অনেকের ভালোবাসা পেয়েছেন।

এসি/  আই.কে.জে/


পূজা ভাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250