রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে কোনো প্রস্তাব পায়নি বাংলাদেশ- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম - ফাইল ছবি (সংগৃহীত)

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের মধ্যে সংলাপ বা নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে বহির্বিশ্ব থেকে বাংলাদেশ কোনো প্রস্তাব পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে থেকেই যেমন রাজপথে সক্রিয় রাজনৈতিক দলগুলো, তেমনি কূটনীতিকরাও দেখা করছেন মন্ত্রী, এমপি, বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে। উঠছে আন্তর্জাতিক চাপ এবং মধ্যস্ততায় সংলাপের পক্ষে বিপক্ষে নানান কথাও। তবে রাজনীতির মাঠের এসব আলোচনা কূটনীতির টেবিলে নেই বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্ততায় সংলাপের যে কথা বলেছেন সেটাও বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে মিলছে না বলেই মনে করেন শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংলাপের জন্য আন্তর্জাতিক কোনো চাপ বা প্রস্তাব কিছুই পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। আর জাতিসংঘের মধ্যস্ততার আলোচনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, বাংলাদেশ কোনো কনফ্লিক্ট জোন না। তবে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করতে কাজ করা হচ্ছে।

এদিকে, জেনেভায় ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ জুন সুইজারল্যান্ডে যাচ্ছেন। প্রতিমন্ত্রী জানান, এই সামিটে বাংলাদেশের লক্ষ্য ইউরোপসহ বিশ্ব বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা আদায়ের প্রেক্ষাপট তৈরি করা। 

আরো পড়ুন: গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশ উন্নয়নের পথে: প্রধানমন্ত্রী

সম্প্রতি পাইলট প্রকল্পের মাধ্যমে কিছু রোহিঙ্গা মিয়ানামারে ফেরত পাঠানোর যে উদ্যোগ বাংলাদেশ নিয়েছিল, সেটা বন্ধরে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত। তার এই মন্তব্য প্রত্যাখান করে প্রতিমন্ত্রী জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার এক্ষেত্রে অবস্থানেরও সমালোচনা করেন।

এ ছাড়া ট্রানজিট ক্যাম্পে প্রত্যাবাসনগামী রোহিঙ্গাদের জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের চার বেলা খাবার না দেয়ার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিষয়টি জাতিসংঘের নজরে আনা হবে বলেও জানান তিনি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250