বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নির্বাচন নিয়ে মার্কিন দূতাবাসে হিরো আলমের চিঠি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইউটিউবার তারকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হিরো আলম এখন আলোচনায়। তিনি বগুড়ার পর এবার রাজধানীতে নির্বাচনে প্রার্থী হয়েছে। ঢাকার গুলশান-বানানী নিয়ে গঠিত ১৭ নাম্বার সংসদীয় আসনে তিনি স্বতন্ত প্রার্থী। তার মার্কা একতারা।

সম্প্রতি তার নির্বাচনী এলাকার সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তার ভাষায় স্থানীয় আওয়ামী লীগ নেতার সরাসরি নির্দেশে তার ও অনুসারীদের ওপর হামলা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করেন। কিন্তু সেখান থেকে কোনো ফলাফল ছাড়াই ফিরতে হয় অভিযোগ করে এবার মার্কিন দূতাবাসে অভিযোগ দিয়েছেন।

জানা যায়, হিরো আলম ঢাকার মার্কিন দূতাবাসের উদ্দেশে বলেন, অন্য কোনো উপায় না থাকায় আমি আপনাদের জানানো ও বিবেচনার স্বার্থে এই চিঠি লিখেছি।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম নির্বাচনের সার্বিক পরিস্থিতির কথা জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে চিঠি দিয়েছেন। বিশেষ করে প্রচারণায় নিয়ে হামলার শিকার হওয়ার ঘটনা ওই চিঠিতে তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি।

আলোচিত এই ইউটিউবার দাবি করেছেন, মার্কিন দূতাবাস থেকে তাকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন পর্যন্ত কোনো সমস্যা হলে তাও তাদের জানাতে বলেছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে নিজের নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন হিরো আলম।

জানা গেছে, হিরো আলম চিঠিতে লিখেছেন, আমি আশরাফুল হোসেন আলম আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছি। এর আগে ১৬ জুন আমি আপনাদের জানিয়েছিলাম, আমি ভয় পাচ্ছি যে, নির্বাচন কমিশন আমার নমিনেশন প্রত্যাখ্যান করবে। তারা শেষ পর্যন্ত তাই করেছিল। তবে পরে আমি আপিল করে নমিনেশন ফেরত পেয়েছিলাম। আমি বিশ্বাস করি, আপনাদের কাছে আমার পাঠানো মেইল তাদের সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ওআ/

হিরো আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250