সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

নির্বাচন পর্যবেক্ষণে থাকছে রাশিয়া-চীন-জাপানসহ ৯ দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে থাকছে ৯টি দেশ। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট টিম এবং ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট ছাড়াও ৯টি দেশের মধ্যে ভারত, চীন, জাপান এবং রাশিয়ার পর্যবেক্ষকও রয়েছে।

বৃহস্পতিবার (২১ই ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুখপাত্র সেহেরী সাবরীন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত ৯টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া এবং ফিলিস্তিন। এ ছাড়া আরও কিছু দেশের অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। এ দেশগুলো ছাড়াও ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট থেকে পর্যবেক্ষক আসবে।

সেহেলী সাবরীন আরও বলেন, ইইউর একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছেন। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন, তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।

ওআ/

দ্বাদশ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250