বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হারলেও সর্বশেষ দুই ম্যাচ জিতে বিশ্বকাপ লড়াইয়ে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে জয়ের ধারায় ফিরতে অজিদের হারিয়ে আরো একটি চমক দেখাতে চায় ডাচরা। 

এমন ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার (২৫ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষেটসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

দীর্ঘ ১৬ বছর পর ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হচ্ছে এই দুই দল। সর্বশেষ ২০০৭ সালে বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছিলো তারা। এখন পর্যন্ত ওয়ানডেতে দুইবারের মুখোমুখি বিশ্বকাপের মঞ্চে এবং প্রতিবারই জয় পেয়েছে অজিরা। ২০০৩ বিশ্বকাপের ম্যাচে ৭৫ রানে এবং ২০০৭ সালের আসরে ২২৯ রানে জিতেছিলো ক্যাঙ্গারুর দল।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, জশ ইংলিস (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (সিএন্ড উইকে), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

এসকে/ 

ক্রিকেট বিশ্বকাপ অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250