মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

আবার পঞ্চগড় যাবে রামসাগর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ বছর বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রামসাগর এক্সপ্রেস ট্রেন আবার চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগে ট্রেনটি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত। তবে বর্তমানে সেটি চলাচল করবে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত। ট্রেন চালানোর জন্য ইতোমধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়ালের সই করা এক দপ্তর আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, বোনারপাড়া-দিনাজপুর-বোনারপাড়া সেকশনে আগে চলাচল করা রামসাগর ট্রেনের (৫৯/৬০) রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে পুনরায় চালু করার জন্য লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী পরিচালনার জন্য অনুমোদন করা হলো। ট্রেনটি আগামী ৩০ আগস্ট বোনারপাড়া স্টেশন থেকে সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

নতুন সময়সূচি অনুযায়ী, রামসাগর এক্সপ্রেস (৫৯) ভোর সাড়ে ৫টায় বোনারপাড়া থেকে যাত্রা শুরু করে দুপুর ২টা ৫০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। আর রামসাগর এক্সপ্রেস (৬০) বিকেল ৫টা ২০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে রাত একটায় বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

রামসাগর এক্সপ্রেসের রেকে থাকবে একটি সিটিং কাম লাগেজ ভ্যান এবং নয়টি সেকেন্ড সিটার ক্লাস কোচ। ট্রেনটির ওয়াটারিং, ক্লিনিং ও ওয়াশপিট হবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। বেজ হবে পার্বতীপুর। ট্রেনটির সাপ্তাহিক অফ-ডে হলো বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার এবং বোনারপাড়া থেকে শুক্রবার।

আর.এইচ / আই.কে.জে

ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250