বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

পটুয়াখালীতে বিভিন্ন জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে “যারা যোগায় ক্ষূধার অন্ন আমরা আছি তাদের জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন জাতের বোরো প্রদর্শনীর ধানের নমুনা শস্য কর্তন ও উৎপাদন পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মে) সকাল দশটার দিকে দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার কনকদিয়া ও কেশবপুর ব্লকে ব্রিধান-৭৪, এসিআই-০১ হাইব্রিড বোরো প্রদর্শনী ধানের নমুনা শস্য কর্তন ও উৎপাদন পর্যবেক্ষণ করেছেন উপজেলা কৃষি বিভাগ।

ব্রিধান-৭৪, এসিআই -০১ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তনে ধানের আদ্রতা, ফলন, কুশির সংখ্যা, দানার ওজন ও প্রতি ছড়ায় দানার সংখ্যার নানান বিষয়ে পর্যবেক্ষণ করা হয়।

এবছর হেক্টর প্রতি গড়ে ধান উৎপাদন হয়েছে ৭.৩৩ মে. টন, সে অনুযায়ী কৃষক চাল পাবেন ৪.৮৩ মে. টন।

আরো পড়ুন: আরাভ খানকে ফিরিয়ে আনা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় উপস্হিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মো. রেদোওয়ান উদ্দিন তালুকদার, আ. মোমেন মৃধা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.আনছার উদ্দিন মোল্লাসহ প্রদর্শনীর কৃষক-কৃষাণী বৃন্দ।

উপস্থিত কৃষক-কৃষাণীকে ব্রিধান-৭৪, ব্রিধান-৯২, বঙ্গবন্ধু -১০২, জনকরাজ, ব্যাভিলন, এসএল-৮ এইচসহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল বোরো ধানের উন্নত জাতের আবাদের পরামর্শ প্রদান করা হয়েছে।

এম/

 

বোরো ধান নমুনা শস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250