শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

পর্যটন শিল্পের বিস্তারে জম্মু-কাশ্মিরের ৩০০টি স্থান নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মির সরকারের পর্যটন বিভাগ জানায়, তারা এ বছর চলচ্চিত্রের জন্য এলাকার ৩০০টি স্থানকে নির্বাচিত করেছে। এক্ষেত্রে জি-২০ তাদের জন্য বিশাল বড় একটি সুযোগ নিয়ে এসেছে। জি-২০ এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে তারা তাদের এই স্থানগুলোর প্রচার প্রচারণা চালাতে পারবেন।

শ্রীনগরের আইনক্স সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত তারিক ভাট পরিচালিত 'ওয়েলকাম টু কাশ্মির' চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পর্যটন বিভাগের কমিশনার সেক্রেটারি, সৈয়দ আবিদ রশিদ জানান, গত বছর ২০০ টিরও বেশি চলচ্চিত্রের কাজ সম্পন্ন হয়েছে জম্মু-কাশ্মিরে। চলতি বছরে সরকার চলচ্চিত্র নির্মাণের জন্য ৩০০ টি জায়গা বেছে রেখেছেন।

আরো পড়ুন: চলচ্চিত্র নির্মাতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো জম্মু-কাশ্মির

চলতি বছরে এ নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাবে সরকার। এমনিতেই বর্তমানে একটি বড় ফিল্ম প্রোডাকশন হাউস কাশ্মিরে সিনেমার শুটিং করছে।

তাছাড়া তিনি জানান, জি-২০ এর বৈঠকের মাধ্যমে তারা অতি সহজে আন্তর্জাতিকভাবে পর্যটন কেন্দ্রের প্রচারণা চালাতে সক্ষম হবেন।

এম এইচ ডি/ আইকেজে 

পর্যটন শিল্প জম্মু কাশ্মির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250