শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

পাকিস্তানে ঝরল কৃত্রিম বৃষ্টি !

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে প্রথমবারের মতো ঝরানো হয়েছে কৃত্রিম বৃষ্টি। শনিবার (১৬ই ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে বৃষ্টি ঝরানো হয়। গত কয়েকদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে লাহোর। এছাড়া সেখানকার বাতাসের বিষাক্ততাও মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে।

কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ নিয়ে এদিন দুটি বিমান লাহোরের ১০টি অঞ্চল দিয়ে উড়ে যায়। এসব উপকরণ মেঘে ছিটিয়ে দেওয়া হয়।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ পাকিস্তানকে উপহার হিসেবে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

আরো পড়ুন : সাবান দিয়ে সরানো হলো বহুতল ভবন!

তিনি বলেছেন, ‘আরব আমিরাতের একটি দল দুটি বিমান নিয়ে ১০ থেকে ১২ দিন আগে এখানে আসে। তারা ৪৮টি ফ্লেয়ার ব্যবহার করে এই বৃষ্টি সৃষ্টি করেছে।’

আরব আমিরাত তাদের শুষ্ক অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বৃষ্টি ঝরানোর পদ্ধতি ব্যবহার করছে। সাধারণ লবণ অথবা বিভিন্ন লবণের মিশ্রণ আকাশের সাদা মেঘে ছিটিয়ে দেওয়া হয়। আর লবণ ছেটানোর কারণে বৃষ্টির সৃষ্টি হয়। এই পদ্ধতির ব্যবহার যুক্তরাষ্ট্র, চীন এমনকি ভারতেও রয়েছে।

সূত্র: এএফপি

এইচআ/ আই.কে.জে/ 

পাকিস্তান কৃত্রিম বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250