মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের বিভিন্ন গোপন কক্ষে সিসি ক্যামেরা পেয়েছে থানা পুলিশ। একজন নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি শাখা থেকে ৮টি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করে। এ সময় আটক করা হয় তিনজকে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পেয়েছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

বুধবার (২৭শে ডিসেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান ধানমণ্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, একজন নারী গত মঙ্গলবার ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় যান। সেখানে তিনি বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা দেখতে পান। এরপর মৌখিকভাবে থানায় অভিযোগ দেন।

তার অভিযোগের সত্যতা নিশ্চিতে উইমেন্স ওয়ার্ল্ডের ওই শাখায় গিয়ে ৮টি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করা হয়। এ সময় শাখার তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

আরো পড়ুন: আকামা ছাড়া ব্যবসা করা যাবে ওমানে

ওসি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী নারী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তিনি অভিযোগ করবেন না।

পুলিশ বাদী হয়ে এ ঘটনায় উইমেন্স ওয়ার্ল্ডের কর্মকর্তাকে আসামি করে মামলা করা হবে। মামলার পর আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় গিয়ে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসি/


সিসি ক্যামেরা 'বিউটি পার্লার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250