মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মজাদার পালং পাকোড়ার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। কিন্তু বাচ্চারা অনেক সময় শাক খেতেই চায় না! আর এতে মায়েরাও চিন্তায় পড়ে যায়। 

পাকোড়া তো আমাদের সবারই পছন্দের! পালং শাক দিয়ে যদি মচমচে পাকোড়া তৈরি করা যায়, তাহলে কেমন হয়? যারা শাক খেতে পছন্দ করে না, তারাও কিন্তু মজা করে খাবে। তাহলে দেরি না করে, পালং পাকোড়া তৈরির সবচেয়ে সহজ রেসিপিটি জেনে নিন!

পালং পাকোড়া তৈরির নিয়ম 

উপকরণ

পালং শাক- ১ আঁটি

বেসন- ১ কাপ

হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ

লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ

জিরা গুঁড়ো- ১/২ চা চামচ

চাট মসলা- ১ চা চামচ

লবণ– পরিমাণমতো

বেকিং পাউডার- ১ চা চামচ

তেল- ভাজার জন্য পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে শাকের আঁটি থেকে কচি ও সতেজ পাতাগুলো বেছে নিন। তারপর পালং পাতাগুলো পানি দিয়ে ধুয়ে তুলে রাখুন।

২) অন্যদিকে বড় একটি পাত্রে বেসন, বেকিং পাউডার, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

৩) এবার এই মিশ্রণে আস্তে আস্তে পানি যোগ করুন এবং ঘন করে গোলা তৈরি করে নিন। বেগুনি বা চপ বানানোর জন্য যেমন গোলা বানিয়ে নেন, সেভাবেই এটি বানাতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, গোলা যেনো পাতলা না হয়ে যায়!

৪) চুলায় কড়াই বা প্যান বসিয়ে তেল গরম করতে দিন। চুলার তাপ মাঝারি রাখবেন।

৫) তারপর ধুয়ে রাখা পালং পাতা এই গোলায় চুবিয়ে নিন। সবদিকে যেন সমানভাবে কোটিং হয়, সেদিকে খেয়াল রাখুন।

৬) এবার এটি গরম তেলে দিয়ে দিন এবং বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে থাকুন।

৭) একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টিয়ে দিন। ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে কিচেন টিস্যুতে রাখুন ও উপর থেকে সামান্য চাট মসলা ছিটিয়ে দিন।

৮) এভাবে এক এক করে সবগুলো পালং পাকোড়া ভেজে নিন। টিস্যুতে রাখলে এটি পাকোড়ার গায়ে লেগে থাকা এক্সট্রা তেল শুষে নেবে। উপরে চাট মসলা দেওয়াতে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে।

ব্যস, অল্প সময়েই মজাদার ও হেলদি একটি স্ন্যাকস তৈরি হয়ে গেলো! এবার পছন্দের সসের সাথে গরম গরম পালং পাকোড়া সার্ভ করে দিন। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় দারুণ মানিয়ে যাবে স্ন্যাকসটি। আর আমার তো গরম ভাতের সাথেও এই পাকোড়াটা খেতে ভালোই লাগে! তাহলে, হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার পালং পাকোড়া।

এস/ আই. কে. জে/ 




রেসিপি পালং পাকোড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250