শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে *** প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু *** বন্দর বিদেশিদের দিলে অর্থনৈতিক লাভ, এর প্রমাণ কেউ দেখাতে পারেনি: প্রিন্স

পাহাড়ি ঢলে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 

সোমবার (৪ সেপ্টেম্বর) পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “রাঙামাটির কাপ্তাই হ্রদ এবং এর আশপাশের এলাকায় সপ্তাহ জুড়ে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।”

তিনি আরো বলেন, “রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী, সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৯৯.৬৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু, এখন লেকে পানি আছে ১০৫.৮৮ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।” 

 এম.এস.এইচ/  আই.কে.জে

বিদ্যুৎ কেন্দ্র পাহাড়ি ঢল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250