মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

পুলিশ-সাংবাদিক মিলে স্মার্ট সমাজ গড়ে তুলবো: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বর্তমান সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। স্মার্ট বাংলাদেশে অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও কাজ করছেন। তাই পুলিশ ও সাংবাদিক মিলে অপরাধমুক্ত স্মার্ট সমাজ গড়ে তুলবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার (১৪ই জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। পুলিশের পাশাপাশি তারাও কলমের শক্তির মাধ্যমে অপরাধ দমনে কাজ করে থাকেন। পুলিশের বন্ধু ক্রাইম রিপোর্টার। মানুষ-সভ্যতার অপরাধ দমনে কাজ করেন ক্রাইম রিপোর্টাররা।

তিনি আরও বলেন, গত ৭ই জানুয়ারি একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের উদ্দেশে অগ্রসর হচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের অপরাধমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করবে।

আরও পড়ুন: ১২ দিনে এলো ১০ হাজার কোটি টাকার রেমিট্যান্স

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইনের কাজ করবে। অন্যকে সাংবাদিক তার কলমের শক্তির মাধ্যমে সমাজকে অপরাধ মুক্ত করতে পুলিশকে সহযোগিতা করবে। পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেতে পারবো।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মানূনুর রশীদ।

এসকে/ 

ডিএমপি কমিশনার সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250