মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

পেঁয়াজের নানা গুণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

শরীরকে সুস্থ রাখতে পেঁয়াজ নানা ভাবে কাজ করে - প্রতীকী ছবি

খাবার রান্নায় পরিচিত উপাদানের নাম পেঁয়াজ।খাবারের স্বাদ বাড়াতে পেঁয়াজের তুলনা নেই। চটপটি থেকে শুরু করে সিঙ্গারা খেতে গেলেও অনেকের কাঁচা পেঁয়াজ ছাড়া খাওয়া জমে ওঠে না। এছাড়া মুড়ি মাখানো থেকে শুরু করে বিকেলের নাস্তায় তৈরি খাবার যেমন পেঁয়াজু এই পেঁয়াজ ছাড়া অসম্ভব। তবে এই পেঁয়াজ কেবল মুখরোচকই নয়। এটি আপনার স্বাস্থ্যর জন্য বেশ ভালো। আপনার শরীরকে সুস্থ রাখতে পেঁয়াজ নানা ভাবে কাজ করে থাকে। পেঁয়াজের বিভিন্ন গুণাগুণ আছে যা আমরা অনেকেই জানি না। চলুন জেনে আসি: 

ভিটামিন সি

সুস্থ থাকার জন্যে দেহে দৈনিক অন্তত ৯০ মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন। শরীরের ক্ষতস্থান শুকাতে কিংবা রক্ত চলাচলের শিরা ঠিক করতে ভিটামিন সি অবদান রাখে। পেঁয়াজ থেকে অন্তত ১০-১৫% ভিটামিন সি এর চাহিদা মেটানো সম্ভব। 

ফাইবার

আঁশজাতীয় খাদ্য খাওয়ার কথা শোনা যায়। পেঁয়াজেও যথেষ্ট ফাইবার এবং প্রোবাইয়োটিকস পাওয়া যায়। এক কাপ পেঁয়াজে দৈনিক চাহিদার ১০-১২% ফাইবার পাওয়া যায়। 

ভিটামিন বি-৬

ভিটামিন বি-৬ দেহে লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। একটি পেঁয়াজে দৈনিক চাহিদার ৮ শতাংশ ভিটামিন বি-৬ থাকে।

আরো পড়ুন :চুল রঙ করলে কি দ্রুত পাকে?

অ্যান্টি-অক্সিডেন্ট

পেঁয়াজে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। তারমাঝে পেঁয়াজে থাকা কোয়ারসেটিন নামক একটি উপাদান দেহে প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। তাছাড়া এই উপাদান দেহে ভিটামিন ই উৎপাদনে সাহায্য করে। এমনকি বিভিন্ন ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা অনস্বীকার্য। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250