বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প

গরুর মাংসের কালিয়ার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে গরুর মাংসের কালিয়া বেশ জমে। চলুন জেনে নিই গরুর মাংসের কালিয়ার রেসিপি-

উপকরণ

গরুর মাংস দেড় কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া ২ চা-চামচ, কালো গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মৌরিগুঁড়া আধা চা-চামচ, রাঁধুনিগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, জায়ফলগুঁড়া আধা চা-চামচ, জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, দারুচিনি ৪ টুকরা, ছোট এলাচি ৪টি, বড় এলাচি ২টি, লবঙ্গ ৭-৮টি, তেজপাতা ২টি, স্টার অ্যানিস ১টি, লবণ পরিমাণমতো, তেল পৌনে এক কাপ, ঘি ৩ টেবিল চামচ, টক দই আধা কাপ, টমেটো সস ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭-৮টি।

আরো পড়ুন : ছুটির দিনে গরম ভাতে পাতে রাখুন চিংড়ির রোস্ট

প্রণালি

মাংস ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। আধা কাপ বেরেস্তা, গরমমসলার গুঁড়া, ঘি, কাঁচা মরিচ বাদে অন্য সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে দুই ঘণ্টা রেখে দিন। পরিমাণমতো গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মাংসের ঝোল কমে এলে বাকি উপকরণ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।

এস/কেবি


গরুর মাংসের কালিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250