শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

সুন্দর ঝলমলে চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ শুধু স্বামী ভিকি কৌশলের মন জয় করেননি, শাশুড়িও তার কথা-কাজে ভীষণ মুগ্ধ। ক্যাট ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন। কিন্তু ভিকির সঙ্গে বিয়ের পরে তিনি পুরোপুরি পঞ্জাবি পরিবারের মানুষে পরিণত হয়েছেন।

সম্প্রতি ক্যাটের শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে গিয়েছিলেন। শাশুড়ি-বৌমার এ জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। এখানেই শেষ নয় শাশুড়ি-বৌমার রসায়ন। ক্যাটরিনার প্রতি যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা।

ক্যাটরিনার কালো রেশমি চুলের পেছনে তার নাকি অনেক ভূমিকা রয়েছে। নিজে হাতে নাকি ক্যাটরিনার জন্য বিশেষ এক ধরনের তেল তৈরি করে দেন বীণা কৌশল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এ বিশেষ তেলের কথা। তিনি বলেন, ‘আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। তেল, আমলকি, অ্যাভাকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারি।’

আরো পড়ুন : বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া আহসান

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন। রাজস্থানের এক রাজবাড়িতে বসেছিল তাদের বিয়ের আসর। কিন্তু বিয়ের আগের দিন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি তারা। তাদের পরিবারও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেনি।

ভিকি ও ক্যাটরিনা এখন পর্যন্ত একসঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধেননি। করণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রী জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভালো। তখন থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছিল।

ভিকি এ মুহূর্তে ব্যস্ত ‘লভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ নিয়ে। শেষ তাকে দেখা গিয়েছে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। অন্যদিকে ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।

এস/ আই.কে.জে


ক্যাটরিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250